বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে আন্তজেলা চোরচক্রের ৮ সদস্যসহ ৯৪টি মোবাইল উদ্ধার

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্ত্বরে শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে চোরাই ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্ত:জেলা চোরচক্রের ৮ জন সদস্যকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ৮ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন চট্টগ্রাম জেলার বায়জিদ বোস্তামী থানায় সৈয়দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলামিন (৩০), পাঠানপাড়া গ্রামের মৃত আজিজুল রহমানের ছেলে ইসরাফিল রহমান (২৭), একই জেলার বাকুলিয়া থানার সিএমপি বাকুলিয়া গ্রামের মৃত হবু মিয়ার ছেলে আক্কাস আলী (৩৫), পোতয়ালি থানার ইসমাইল ফয়েজ রোডের মৃত ইব্রাহিমের ছেলে মো: রিদয় (৩৪), নরসিংদী জেলার রায়পুর থানার চর মদিনানগর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে মো: ইমরান (৩০), বিবাড়িয়া জেলার ক্রসবা থানার চকবাস মোল্লাবাড়ী গ্রামের মৃত শামসুল আলমের ছেলে ইয়াসিন আরাফাত (৩৮), কুমিল্লা জেলার চান্দিনা থানার নওয়াতপুর মৃত খালেকের ছেলে মো. রবিউল (৩৩), একই জেলার মুরাদনগর থানার কামাল্লা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আলাউদ্দিন (২৫)।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, বুধবার সকাল ৮টার দিকে একদল সংঘবদ্ধ চোরের দল বগুড়ার ধুনটের মাসুদ টেলিকম মোবাইলের দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে ৯৪টি মোবাইল ফোন চুরি করে। চুরির পর তারা শ্যামলী পরিবহনযোগে ঢাকায় যাচ্ছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সমন্বিত দল সকাল ১১টার দিকে যমুন সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে বাস থেকে আন্ত:জেলা চোরচক্রের ৮ সদস্যকে আটক করে। পরে তাদের কাছ থেকে মোট ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও অভিযুক্ত আসামীগণ যমুনা সেতু পশ্চিম থানা হেফাজতে রয়েছে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের ধুনট থানায় হস্তান্তর করা হবে।

পড়ুন:মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন