বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভায় কিশোর গ্যাং, সন্ত্রাসী দমনে ও মাদকনিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনে গুরুত্ব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ বিন শফিক।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান, রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম,নাগরিক টিভির সাংবাদিক মাহবুব আলম প্রিয়সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাগণ।

বিজ্ঞাপন

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট, মাদক ও কিশোর গ্যাং দমন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষাব্যবস্থা ও সড়ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় যানজট নিরসনে হাইওয়ে পুলিশের টহল জোরদার এবং সড়ক, ফুটপাত ও ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট উচ্ছেদ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা, শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন, মাদকবিরোধী অভিযান এবং কিশোর গ্যাং প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউএনও বলেন, রূপগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

পড়ুন:মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন