বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পানাম সিটির ঐতিহ্য রক্ষায় কঠোর বার্তা, পর্যটকদের নিরাপত্তায় এআই নজরদারির দাবি!

ঐতিহাসিক সোনারগাঁয়ের পানাম সিটির ঐতিহ্য রক্ষা, পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন অবকাঠামোর উন্নয়নে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।

বিজ্ঞাপন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার দুপুরে পানাম নগরীতে “ঐতিহ্য রক্ষা ও উন্নয়নের নতুন সম্ভাবনা ও আমাদের ভাবনা” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব দাবি জানান।

সভায় বক্তারা বলেন, সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনাগুলো অবহেলায় পড়ে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের কার্যকর ভূমিকা, পর্যটনকেন্দ্রগুলোতে এআই প্রযুক্তিনির্ভর সিসিটিভি নজরদারি, পরিচ্ছন্নতা, ফুটওয়ে, রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ওপর জোর দেওয়া হয়।

বক্তারা বলেন, শুধু ঐতিহ্য থাকলেই হবে না—সঠিক সংরক্ষণ, নিরাপত্তা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে পানাম সিটিকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপ দিতে হবে।

সভায় টুরিস্ট পুলিশ, সাংবাদিক, পরিবেশবাদী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পড়ুন:মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন