মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য আহরণকারী অংশীজনের সাথে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া বাস টার্মিনালের যাত্রী ছাউনীতে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া নৌ- পুলিশ ফাঁড়ি, রাজবাড়ী, ফরিদপুর নৌপুলিশ অঞ্চলের বাস্তবায়নে ও দৌলতদিয়া নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহারসভাপতিত্বে-জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নৌ-পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো: রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো: সাজিদ হোসেন,জেলা মৎস্য অফিসার, মো: মাহবুব উল হক,গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম,গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুনতাসির হাসান খানসহ প্রায় তিনশতাধিক অংশীজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ-পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো: রবিউল ইসলাম অংশীজনদের উদ্দেশে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে মা ইলিশ সংরক্ষণ অভিযান,আপনাদের সবাইকে সরকারের নিয়ম মেনে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে,তাছাড়া এ অভিযানের সময় যারাই মা ইলিশ মাছ কিনবেন দেশের প্রচলিত আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের শাস্তি দেয়া হবে।
পড়ুন : বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাইকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী-শাশুড়ি আটক


