বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মাধবদীতে ভগীরথপুর-পৌলানপুর ফুটবল প্রিমিয়ার লিগের উদ্বোধন

নরসিংদীর মাধবদীতে ভগীরথপুর-পৌলানপুর ফুটবল প্রিমিয়ার লিগের ৮ম বার্ষিক সিনিয়র ও জুনিয়র ঘরোয়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নরসিংদী জেলা বিএনপির সদস্য হাজী মো. মামুনুর রশিদ সাজন।

উদ্বোধনী দিনে মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রথম খেলা। এতে মুখোমুখি হয় আরাফাত রহমান কোকো একাদশ ও মেহেরপাড়া ক্রীড়াঙ্গন সংগঠন। খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সী দর্শকেরা মাঠে উপস্থিত হন।

আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এবারের টুর্নামেন্টে সিনিয়র ও জুনিয়র-দুটি বিভাগে মোট ১৩টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে জুনিয়র বিভাগে পাঁচটি এবং সিনিয়র বিভাগে আটটি দল রয়েছে। দুই বিভাগের প্রতিযোগিতা শেষে আগামী ১৬ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উদ্বোধক হাজী মো. মামুনুর রশিদ সাজন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট এবার অষ্টম বছরে পদার্পণ করেছে।

আয়োজকেরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে সচল রাখার উদ্দেশ্যে প্রতিবছর এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। সিনিয়র ও জুনিয়র-দুই বিভাগে খেলার সুযোগ থাকায় বিভিন্ন বয়সী খেলোয়াড়েরা এতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

হাজী মো. মামুনুর রশিদ সাজন বলেন, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হলে তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ে। পাশাপাশি খেলাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। এতে তরুণরা মাদক থেকে দূরে থাকে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে অভিযান অব্যাহত, এডিস মশার লার্ভা পাওয়ায় দুই বাড়িতে জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন