বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ঝিনাইদহের বাস চাপায় পৌরসভার কর্মচারী নিহত


ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শহরের সাব রেজিস্টি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ মোটরসাইকেলে বৈশাখী তেল পাম্পের সামনে থেকে অফিসে যাচ্ছিলো। পথে সাব রেজিস্টি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাঁপা দিয়ে অপর একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নুর হোসেন গুরুতর আহত হয়।

সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষনা করে। আহত হয় ইজিবাইক চালক। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান,অ্যাক্সিডেন্টে ঘাতক বাসটি আটক আছে ড্রাইভার ও হেলপার পালিয়েছে।

পড়ুন : কুষ্টিয়ায় আটক স্কুল শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন