ঢাকার দোহারে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে অসচ্ছল, দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান ও উপজেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হৃদ-লহরী মিলনায়তনে এ নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক। এসময় খোন্দকার আবু আশফাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে জনগণের সেবা করার জন্য কাজ করে যাচ্ছেন। আজকে যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে, এ একটি মেশিন দিয়ে আপনারা পারেন একটি প্রতিষ্ঠান তৈরি করতে। এ সেলাই মেশিন দিয়ে আপনারা উপার্জন করবেন। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা নিজেরা স্বাবলম্বী হোন এবং প্রতিবেশীদেরও সহায়তা করুন। সমাজের উন্নয়নে অবদান রাখুন।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসদু পারভেজ, পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরো সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পড়ুন : ধামরাইয়ে নিসচার মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন


