মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে ২৪ ঘন্টায় ৫২ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ৩ জন, পল্টন থানা ১০ জন, সবুজবাগ থানা ২ জন, খিলগাঁও থানা ১৭ জন, শাহজাহানপুর থানা ৭ জন এবং মুগদা থানা এলাকা থেকে ১০ জন হয়।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রাখছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
বিজ্ঞাপন


