বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে সিএনজি থেকে কেরু কোম্পানির মদ উদ্ধার, ইউপি সদস্যসহ ৩ জন গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি অটোরিকশা থেকে কেরু কোম্পানির তিন বোতল মদসহ এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের মৃত রজিম উদ্দিন মোল্লার ছেলে ইউপি সদস্য মো. আলাউদ্দিন মোল্লা (৪০), মাদলা দক্ষিণপাড়ার মৃত কাশেম মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৩৬) এবং শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর টেকপাড়া মহল্লার মৃত মোসলেম প্রামাণিকের ছেলে জিল্লুর রহমান (৪৩)।

বৃহস্পতিবার রাতে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাঘাবাড়ী দক্ষিণপাড় এলাকায় একটি সিএনজির গতিরোধ করে।

এ সময় সিএনজিতে থাকা ব্যক্তিরা কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে কেরু কোম্পানির ৩ বোতল মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পাবনার চাটমোহর থেকে বিক্রির উদ্দেশ্যে মদগুলো শাহজাদপুরে নিয়ে এসেছে।

তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি আরও বলেন, শাহজাদপুরকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত টহল ডিউটিও চলবে।

বিজ্ঞাপন

পড়ুন : বন্দরে সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন