বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মেহেরপুরে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই


মেহেরপুরের গাংনীতে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুইটি পাখি ভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ভ্যানচালকদের মারধর করে মাঠের মধ্যে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে ছিনতাইকারীরা। আজ শুক্রবার ভোরে ফজরের আজানের পর উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া ও দেবীপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী সোহান আলী জানান, তাঁরা তিনজন নওদাপাড়া থেকে ষোলটাকার উদ্দেশে মাছ ধরতে যাচ্ছিলেন। দেবীপুর থেকে বামন্দীর সড়কে প্রবেশের পর ছিনতাইকারীরা বাঁশ ফেলে তাঁদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীদের হাতে ধারালো হাঁসুয়া ও লাঠি ছিল। পরে তাঁদের মাঠের মধ্যে নিয়ে বেঁধে রেখে দুটি ভ্যান ছিনিয়ে নেয়। তাঁর কাছে থাকা ৫ হাজার ৫০০ টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে মাছ ধরার জাল ও হাঁড়ি রেখে যায় তারা। ছিনতাইকারীদের সবার মুখ বাঁধা ছিল।

অপর ভুক্তভোগী দেবীপুর গ্রামের রুহুল আমিন জানান, দেবীপুর পার হয়ে একটি কালভার্টের কাছে পৌঁছালে দুইজন ছিনতাইকারী তাঁর ভ্যানে উঠে পড়ে। সামনে আরও দুজন বাঁশ নিয়ে দাঁড়িয়ে ছিল। তিনি ভ্যান ঘোরানোর চেষ্টা করলে লাঠি দিয়ে তাঁর হাতে আঘাত করে দুর্বৃত্তরা। পরে তাঁকে মাঠের মধ্যে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং কাছে থাকা ৭০০ টাকা ছিনিয়ে নেয়। তাঁর ডাকাডাকি শুনে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। তাঁর ধারণা, ছিনতাইকারী দলের সদস্যসংখ্যা ছিল ৬ থেকে ৭ জন।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পড়ুন : চকবাজারে গৃহবধূ নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন