সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত একদিনে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে প্রাণ গেছে আরও চারজনের।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ বিভাগে নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে মোট ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন। চিকিৎসা নিয়ে এরই মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পড়ুন: মুক্তাদিরের শ্বশুরের মদের বার ছাড়াও আছে সম্পদের পাহাড়!


