আনন্দ হাউজিং থেকে আগারপাড়া কবরস্থানের রাস্তা উদ্ধারসহ পাকা করলেন এলাকাবাসী ও ইউপি প্রশাসক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের আগারপাড়া সামাজিক কবরস্থানের ২০ বছরের পুরনো রাস্তা উদ্ধার ও পাকা করে দিলেন এলাকাবাসী ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া। ৩ অক্টোবর শনিবার সকালে উপজেলা গুতিয়াবো আগারপাড়া এলাকায় ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে এ সড়কটির পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন বলেন,দীর্ঘ ২০ বছর ধরে আনন্দ হাউজিং এ রাস্তাটি দখল করে বালি ফেলে রাখে। ফলে লাশ নিয়ে চলাচল ভোগান্তি বেড়েই চলছে। এসব বিষয়ে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া এলাকাবাসী নিয়ে উদ্যোগ নিলে আমরা পাকাকরণ শুরু করি।

এ সময় নূর নবী ভুঁইয়া বলেন, নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়না। তেমনি আমরা তার অনুসারী হিসেবে কাউকে ভয় পাইনা। তাই পূর্বের মতো রাতের আঁধারে কেউ রাস্তা তুলে ফেলতে চেষ্টা করলেও আর তা হতে দেবো না। কারন জনগণের সমস্যা করে কেউ হাউজিং পরিচালনা করতে পারবে না। তাই আমরা স্থায়ী সমস্যা সমাধানে এলাকাবাসী ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে রাস্তাটি উদ্ধারসহ পাকাকরন করে দিলাম। এছাড়াও এলাকার উন্নয়নে অংশিদার হবো।

পড়ুন:অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, চাইলেন দোয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন