রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট ৫ অক্টোবর

রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী ৫ থেকে ১০ অক্টোবর-২৬।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের অর্কিড হলরুমে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় ও টেনিস কমপ্লেক্স, রাজশাহী এর ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশের সর্বমোট শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

এই খেলায় অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চায়না, কোরিয়া, যুক্তরাষ্ট্রের’র খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। খেলোয়াড়, কোচ, অভিভাবক ও অফিসিয়ালদের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স এবং গ্রান্ড রিভার ভিউ’কে নির্ধারণ করা হয়েছে। হোটেল ও মোটেল হতে খেলোয়াড়দের ভেন্যুতে যাতায়াতের জন্য সার্বক্ষণিক ২ টি মাইক্রোবাসের ব্যবস্থা রাখা হয়েছে।

অংশগ্রহণকারী বালকদের মধ্যে র‍্যাংকিংয়ে শীর্ষ খেলোয়াড় থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তার আই.টি.এফ বিশ্ব জুনিয়র র‍্যাংকিং ১০৫৯ এবং বালিকাদের মধ্যে র‍্যাংকিংয়ে শীর্ষ খেলোয়াড় ভারত এর শেখ শাজফা, তার র‍্যাংকিং ২০৪৫।

বালক এককে ৩২ জন ও বালিকা এককে ৩২ জনের ড্র’র মধ্যে ৪ জন আসবেন কোয়ালিফাইং রাউন্ড থেকে এবং ৪ জন ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে। বালক দ্বৈত ১৬ ও বালিকা দ্বৈত ১৬ এর ড্র হবে এবং টুর্নামেন্টের কোয়ালিফাইং খেলা ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে মেইন ড্র’র খেলা অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে হাসিনুর রহমান টিংকু টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং টুর্নামেন্ট রেফারী মনোনীত হয়েছেন ভারতের জয় মুখার্জী। তিনি আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারী। সফলভাবে আয়োজনের জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটি নিরলসভাবে কাজ করছেন।

আগামী ৫ অক্টোবর সকাল ৯ টায় টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং অতিথি হিসেবে রাজশাহীর ৬টি আসনের সংসদ সদস্য এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তর প্রধান ও কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

মিট দ্যা প্রেসে টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহামান টিংকু,
টুর্নামেন্ট মিডিয়া কমিটির আহবায়ক গোলাম মোস্তফা মামুন, ১০ম বারের মত রাজশাহীতে ভারত থেকে আগত অংশগ্রহনকারি আইটিএফ টুর্নামেন্ট রেফারি
জয় মুখার্জী, জেলা ক্রীড়া কর্মকর্তা
জাহাঙ্গীর হোসেন এবং টেনিস কমপ্লেক্স রাজশাহীর সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী উপস্থিত ছিলেন।

পড়ুন:থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন