সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মো. খোরশেদ আলম রনি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। সংস্থাটির দাবি, অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনির ১৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কক্ষে একাধিক মামলার পরোয়ানাভুক্ত এক আসামির অবস্থান শনাক্ত করে সংস্থাটি। সেখানে অভিযান পরিচালনার সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার পরিচয় খোরশেদ আলম রনি হিসেবে নিশ্চিত করা হয়। তিনি হাটহাজারী উপজেলার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে।

অভিযানের সময় আটক ব্যক্তির পরিহিত জিন্স প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পুরোনো লোহার পিস্তল উদ্ধার করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে স্টিলের ম্যাগাজিনযুক্ত আরেকটি পিস্তলসদৃশ বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

এসব আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭। উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন