সিরাজগঞ্জে বেশি দামে গ্যাসসিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাসের সিলিন্ডার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে সলঙ্গা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

মো. সোহেল শেখ জানান, গ্যাস সিলিন্ডারের দাম অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিলার পয়েন্ট ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স নাঈম ট্রেডার্সের মালিক মো: আজিজুল হককে ১০ হাজার ও আলিম ইলেকট্রনিকসের মালিক মো: আবদুল কুদ্দুসকে ৩ হাজার জরিমানা আরোপ করা হয়।

তিনি বলেন, বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার পাশাপাশি দাম বেশি না নেওয়ার জন্য সিলিন্ডার ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও বেশ কিছু বাজারে গ্যাস সিলিন্ডারের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপির নাম ভাঙিয়ে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন