সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে যুবককে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীর পূর্বপাড় চরাঞ্চলের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে সাড়ে ৩টার দিকে মেছড়া ইউনিয়নের রুপসা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমিনুর ইসলাম (৪০) রুপসা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমিনুর ইসলামের সাথে স্থানীয় একটি পক্ষের মধ্যে দ্বন্ধ ছিল। এ নিয়ে অতীতে এলাকায় দরবার শালিষও হয়েছে।

শনিবার বিকেলে প্রতিপক্ষরা আমিনুর ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং একটি পা ভেঙ্গে দেয়। আশংকাজনক অবস্থায় স্বজনরা হাসপাতালে আনার পথে সে মারা যায়।

ওসি আরো বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। স্বজনরা থানায় আসার পর এ বিষয়ে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপির নাম ভাঙিয়ে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন