সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স নাঈম ট্রেডার্সের মালিক আজিজুল হককে ১০ হাজার টাকা এবং আলিম ইলেকট্রনিকসের মালিক আব্দুল কুদ্দুসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়, যাতে তারা নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি না করেন।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
পড়ুন:উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে
ইমি/


