ধামরাইয়ে গোপনে ‘জয় বাংলা’ স্লোগান হলে জোগানদাতা রোমা : তমিজ উদ্দিন

ঢাকার ধামরাইয়ে গোপনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হলে এর পেছনে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার আর্থিক সহযোগিতা রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।

রোববার (৪ অক্টোবর) ধামরাই পৌর এলাকার কিষাণ কোল্ড স্টোরেজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় রমিজুর রহমান চৌধুরী রোমাকে নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় ধামরাইয়ের রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় নেতাকর্মীদের ভূমিকা নিয়ে বক্তব্য দেওয়ার সময় রোমার প্রসঙ্গ তোলেন তমিজ উদ্দিন। এ সময় তিনি বলেন, “ধামরাইয়ের কোথাও যদি গোপনে গোপনে জয় বাংলা স্লোগান হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই টাকার জোগানদাতা রোমা।”

রমিজুর রহমান রোমাকে বিএনপির কেউ নন দাবি করে তমিজ উদ্দিন আরও বলেন, “সে বিএনপির কেউ না, সে একজন সন্ত্রাসীদের গডফাদার।”

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “তাকে যদি আমার দলের কেউ সহায়তা করে বা পাশে রাখে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য তমিজ উদ্দিন। তিনি বলেন, দলের নেতাকর্মীদের ব্যক্তিগতভাবে এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যা দলের ভাবমূর্তি বা সাংগঠনিক শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করে।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ধামরাইয়ের রাজনৈতিক পরিস্থিতি, দলীয় ঐক্য ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

এদিকে, সংসদ সদস্য তমিজ উদ্দিনের করা এসব অভিযোগের বিষয়ে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন