দিনাজপুরের হিলিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুই আসামি পলাতক রয়েছে।
রোববার দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে আালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাকিমপুর উপজেলার পালপাড়া এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার পালপাড়া এলাকায় ১৬ বছর বয়সী ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পরে তারে বিরুদ্ধে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন মন আইনে মামলা করা হয়।
ওসি বাদশা আলম বলেন, এ ঘটনায় আরও দুইজন আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার


