ইতিহাস তৈরির পথে ‘দৃশ্যম ৩’

বলিউড অভিনেতা অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি।প্রথম দিনেই রেকর্ড গড়ার পর দ্বিতীয় দিনেও সেই গতি ধরে রেখেছে।

বিজ্ঞাপন

মাত্র দুই দিনেই ভারতে নিট আয়ের হিসাবে ১০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে বিজয় সালগাঁওকরের গল্পের শেষ অধ্যায়।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১০টা পর্যন্ত পাওয়া হিসাবে দ্বিতীয় দিনে প্রায় ১১ হাজার ২১২টি শো থেকে ৫২ কোটি রুপি আয় করেছে ‘দৃশ্যম ৩’। ফলে দুই দিনে ভারতে সিনেমাটির মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১১৩ কোটি রুপি।

মাত্র দুই দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে সিনেমাটি সালমান খানের ‘সিকান্দার’-এর মতো একাধিক বড় বাজেটের সিনেমার মোট আয়কে পেছনে ফেলেছে। ‘সিকান্দার’ ভারতে নিট ১০৪ কোটি রুপি আয় করেছিল।

চলতি বছর ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর কোনো হিন্দি সিনেমার দ্বিতীয় সেরা উদ্বোধনী সপ্তাহান্তের ব্যবসা করেছে ‘দৃশ্যম ৩’। বলিউডের ইতিহাসেও ‘ধুরন্ধর ২’ ও ‘জওয়ান’-এরপর তৃতীয় দ্রুততম সূচনা হিসেবে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

প্রথম দুই দিনের আয়ের হিসাবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ (৩০ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (৫৭ কোটি) এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ (৬৩ কোটি)-এর মতো ব্লকবাস্টার সিনেমাকেও পেছনে ফেলেছে ‘দৃশ্যম ৩’। ফলে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ৩’ সিনেমাটিতে আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে দেখা গেছে অজয় দেবগনকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, ঈশিতা দত্ত, মৃণাল যাদব, কমলেশ সাওয়ান্ত ও দ্বিতীয় পর্বের পরিচিত মুখ সৌরভ শুক্লা।

মালয়ালম সিনেমার হিন্দি রিমেক হিসেবে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল। প্রথম পর্ব বিশ্বজুড়ে প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ বিশ্বব্যাপী প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে ব্লকবাস্টার তকমা পায়। এবার তৃতীয় কিস্তি মুক্তির প্রথম দুই দিনেই যে সাড়া মিলেছে, তাতে আগের সব রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে সিনেমাটি।

পড়ুন:নতুন পথে প্রীতম ও শেহতাজ, শেষ হচ্ছে দাম্পত্য সম্পর্ক

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন