দোকান বন্ধের নির্দেশ অমান্য, নিকুঞ্জ টানপাড়ায় আটক ১

রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ টানপাড়ায় গভীর রাতে নিয়মবহির্ভূতভাবে দোকান খোলা রেখে জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মো. সরোয়ার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

​আটককৃত সরোয়ার মাদারীপুরের কালকিনি থানার বাসগাড়ি এলাকার জাহাঙ্গীর শিকদার ও পারুল বেগমের ছেলে।

​খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, সার্বিক আইন-শৃঙ্খলা ও জনশৃঙ্খলা রক্ষায় নিকুঞ্জ টানপাড়া এলাকায় রাত ১২টার পর থেকে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। তবে নির্দেশ অমান্য করে গভীর রাতে দোকান খোলা রাখায় তাকে আটক করা হয়।

পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের আওতায় অভিযোগ দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

​এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে এবং গভীর রাতে মাদক কেনাবেচা, সেবন, চুরি ও ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেই মধ্যরাতের পর দোকানপাট বন্ধের নির্দেশ জারি করা হয় বলে জানায় পুলিশ।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, গভীর রাত পর্যন্ত দোকান খোলা থাকার সুবাদে কিছু অসাধু ব্যক্তি আড্ডা ও মাদকসহ অনাকাঙ্ক্ষিত অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতো। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

​বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, “এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

কোনো ব্যক্তি বা কায়েমী স্বার্থের কারণে জনস্বার্থ ও নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। গভীর রাতে নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা কিংবা অপরাধের সুযোগ তৈরি করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

​জনশৃঙ্খলা রক্ষায় নিকুঞ্জ টানপাড়া এলাকায় নিয়মিত মনিটরিং ও পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

পড়ুন: নারী ভোটার নিয়ে আশাবাদী সিইসি, প্রার্থী নিয়ে শঙ্কা

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন