টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবস্থান আরও উন্নত করতে কৌশলগত পরিকল্পনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স রুমে আইকিউএসি’র উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ আনিছুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার অধ্যাপক ড. গাজী মাহবুবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করা শুধু একটি সূচকে ভালো করার বিষয় নয়; বরং শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, গবেষণার প্রভাব ও আন্তর্জাতিকীকরণ, শিল্প ও সমাজের সঙ্গে সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক তথ্য-উপাত্তের যথাযথ ব্যবস্থাপনার সমন্বিত ফল। তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নের সঙ্গে র‌্যাঙ্কিং কার্যক্রমকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর
গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং-সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। তারা র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উন্নত করার সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিদ্যালয়ের কক্ষে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন