পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা (৫১)কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পঞ্চগড় সদর থানা নাঈমুজ্জামান ভুইয়া মুক্তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাঈমুজ্জামান ভূইয়া পঞ্চগড় এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে ডিবি পুলিশ। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি, পঞ্চগড় সদর থানা, আটোয়ারী থানা ও তেঁতুলিয়া থানার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। একই সঙ্গে কুইক রেসপন্স টিমকে সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সদর উপজেলার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভূইয়াকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে আদালতে হাজির করার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাঈমুজ্জামান ভূইয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। পঞ্চগড় সদর থানায় দায়ের করা একটি মামলার তদন্তও চলমান রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
আটক নাঈমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। বর্তমানে তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন:বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন