গাংনীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

মেহেরপুরের গাংনীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই গোলাম সরোয়ার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চন্দ্র বিশ্বাস।
সভায় পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সকল ধর্মের মানুষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এবার গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় ১৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।

বিজ্ঞাপন

পড়ুন:শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন