দিনাজপুরে ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পুশইন

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত দিয়ে মা ও মেয়েসহ ২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজ্ঞাপন

আজ সকাল ৫টা ৩০ মিনিটে ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জলপাইতলী বিজিবি ক্যাম্পের আওতাধীন (২৯ বিজিবি) এবং ভারতের জাকিরপুর সীমান্ত দিয়ে এই পুশইনের ঘটনা ঘটে।

পুশইনকৃতরা হলেন, (১) মোছাঃ সুলতানা বেগম (৪০), স্বামী- মুহিন ইসলাম, গ্রাম- আন্দারকোট, থানা- দারোগাবাজার, জেলা- আজমির এবং (২) মোছাঃ আলেয়া (৮), পিতা- মুহিন ইসলাম, একই ঠিকানা।

বর্তমানে তারা বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখার বানাহার নামক স্থানে অবস্থান করছেন। বিজিবি সূত্রে জানা গেছে, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিএসএফের সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

পড়ুন : ‘চলতি মাসে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে’

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন