​গোবিন্দগঞ্জে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদকসেবী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে অবৈধ মাদকসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
​মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​দণ্ডপ্রাপ্তরা হলেন,গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের শহরগছি (রাজস) এলাকার হাবিবুর রহমানের স্ত্রী ঝর্ণা বেগম (৩৭) এবং সাপমারা ইউনিয়নের তরফকামাল এলাকার আব্দুল মতিনের ছেলে আবুল কালাম আজাদ (৩২)।
​অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় শাখাহার এলাকা থেকে ২ পিস ইয়াবাসহ ঝর্ণা বেগমকে এবং সাপমারা এলাকা থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবুল কালাম আজাদকে হাতেনাতে আটক করা হয়।
​পরে তাদের গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে তারা নিজেদের অপরাধ স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ঝর্ণা বেগমকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আবুল কালাম আজাদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন:বড়োদের আসন শুধু দর্শকের, বিশ্ব শিশু দিবসের পুরো মঞ্চ ছিল শিশুদেরই দখলে

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন