“টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিল্পের প্রসার ও আজীবন সদস্য তৈরির লক্ষ্য নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় গাইবান্ধার মধ্যপাড়াস্থ এম.এন কনভেনশন হলে এই ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি জনাব মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং মাননীয় সংসদ সদস্য মোঃ আব্দুল করিম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ আনোয়ারুল ইসলাম রাজু (কেন্দ্রীয় সহ-সভাপতি, আই.বি.ডব্লিউ.এফ),মোঃ সেলিম রেজা (কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক, আই.বি.ডব্লিউ.এফ)মোঃ আনোয়ারুল ইসলাম (সভাপতি, আই.বি.ডব্লিউ.এফ, রংপুর জোন)মুহাম্মদ খায়রুল আমিন (উপদেষ্টা, আই.বি.ডব্লিউ.এফ,ডক্টর আঃরহিম সরকার,গাইবান্ধা জেলা শাখা) ইন্জিনিয়ার মোঃআমজাদ হোসেন,(নাসিব)গাইবান্ধা জেলা সভাপতি।
সমাবেশে বক্তারা নামমাত্র মূল্যে ও সহজ শর্তে নতুন উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বনামধন্য ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মীর্জা শহিদুল ইসলাম মুরাদ সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
পড়ুন : নিষেধাজ্ঞায় কর্মহীন ভোলার তিন লাখ জেলে, অর্থনৈতিক সংকটে পরিবারগুলো
সা/


