হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯০ জন।

বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজন এবং নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে একজন ও সিলেটে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৩৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২৯৩ জনে।

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১১০ জন। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন এক লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭০ হাজার ৪৭৩ জন।

হামের প্রধান লক্ষণগুলো

হাম আক্রান্ত হলে শুরুতেই শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য লক্ষণগুলো হলো—

তীব্র জ্বর: হাম শুরু হওয়ার পর আক্রান্ত ব্যক্তির শরীরে তীব্র জ্বর দেখা দেয়। অনেক সময় এই জ্বর ১০৩ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে।

সর্দি ও কাশি: অনবরত নাক দিয়ে পানি পড়া, হাঁচি এবং তীব্র শুকনো কাশি হামের প্রাথমিক উপসর্গগুলোর অন্যতম।

চোখের সমস্যা: আক্রান্ত ব্যক্তির চোখ লাল হয়ে যেতে পারে। একই সঙ্গে চোখ দিয়ে অনবরত পানি পড়া এবং আলোয় তাকালে চোখে অস্বস্তি বা ব্যথা অনুভূত হতে পারে।

মুখের ভেতর সাদা দাগ: জ্বর শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে গালের ভেতরের অংশ বা মাড়ির পাশে ছোট ছোট লবণের দানার মতো সাদাটে দাগ দেখা দিতে পারে। এগুলোকে কপলিক স্পট বলা হয়।

লালচে ফুসকুড়ি বা র‍্যাশ: হামের সবচেয়ে প্রধান লক্ষণগুলোর একটি হলো শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেওয়া। সাধারণত জ্বর হওয়ার ৩ থেকে ৫ দিন পর কানের পেছন ও মুখমণ্ডলে লাল দানাদার ফুসকুড়ি দেখা দেয়। পরে তা ঘাড়, বুক, পিঠ, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে।

শারীরিক দুর্বলতা ও অরুচি: হাম হলে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়তে পারে। মাংসপেশিতে ব্যথার পাশাপাশি খাবারের প্রতি তীব্র অরুচিও দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এর সঙ্গে পাতলা পায়খানা বা বমিও হতে পারে।

পড়ুন: ইরান যুদ্ধে বিপুল ক্ষতি যুক্তরাষ্ট্রের, ধ্বংস-ক্ষতিগ্রস্ত ৮১ সামরিক বিমান-ড্রোন

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন