কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রথান সড়ক প্রদক্ষিন করে পাঁচ রাস্তার মোড়ে এসে শেষ হয়। কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও জাতীয় নারীশক্তির কুষ্টিয়ার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, ৪ অক্টোবর কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর কুষ্টিয়ায় এনসিপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। ৫ অক্টোবর কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করার উদ্যোগ নিলে পুলিশ বাধা দেয়। সেদিন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণের কথা বলা হয়েছিল।
পড়ুন : ময়মনসিংহে হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদন্ড, ১০ জনের যাবজ্জীবন


