বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সুপারিশকৃত ৮১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ৪ অক্টোবর ২০২৬ হতে আগামী এক বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে।
৪ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে।
জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট পূণাঙ্গ কমিটির সভাপতি হলেন মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খান ও সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন প্রমুখ।
এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি একজন, সহ-সভাপতি ১৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৩ জন, সহ সাংগঠনিক সম্পাদক ১২জন, অন্যান্য পদে ১০ জন এবং নির্বাহী সদস্য পদে ২৬ জন রয়েছেন।
পড়ুন : দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত


