রাজবাড়ীতে মুক্তি মহিলা সমিতির শিশুদের মাঝে পুরস্কার বিতরণ

শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া সামগ্রী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার  বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির কনফারেন্স রুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর শিশু সুরক্ষা প্রকল্পের আয়োজনে ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ডা: মো: আশিকুজ্জামান, গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) হুমায়ন রেজা, গোয়ালন্দ উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন, দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মজ্ঞু, প্রধান হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা তাপস কুমার হালদার, শিশু সুরক্ষা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অনিন্দ কুমার কুন্ডু, টিডিএইচের প্রকল্প কর্মকর্তা অজিত চন্দ্র বিশ্বাস প্রমুখ।

পরে অনুষ্ঠানে মুক্তি মহিলা সমিতির ১২০ জন শিশুকে খেলাধূলার সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন