বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন


পরে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি এনামুল হক।


সহকারী শিক্ষক রজব আলীর সঞ্চালনায় সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও সহকারী শিক্ষক মখলেছুর রহমান।

এসময় শিক্ষার্থীরাও শিক্ষক দিবসের তাৎপর্য ও শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধা নিয়ে বক্তব্য দেন। র‌্যালি ও আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পড়ুন: কম আয় ও বেকারত্বে অটোরিকশায় ভিড়, বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ভোগ

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন