শুক্রবার শুরু বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, যেভাবে দেখা যাবে

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৯ অক্টোবর) মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একমাত্র এই টেস্ট দিয়ে শুরু হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। ম্যাচটি সরাসরি দেখার সুযোগ থাকছে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের।

বাংলাদেশে টেস্টের সম্প্রচার স্বত্ব রয়েছে টি স্পোর্টসের কাছে। টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ট্যাপম্যাডেও দেখা যাবে ম্যাচটি। তবে ট্যাপম্যাডে খেলা দেখতে সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।

আফগানিস্তানে টিভি ও ডিজিটাল মাধ্যমে ম্যাচটি সম্প্রচার করবে আরিয়ানা। পাশাপাশি এটিসালাত অ্যাপেও দেখা যাবে খেলা। পাকিস্তানে টিভিতে সম্প্রচার করবে এ স্পোর্টস, আর ডিজিটাল সম্প্রচার হবে তামাশায়।

উত্তর আমেরিকায় উইলো টিভি, অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস এবং ভারতে ফ্যানকোডে দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। শ্রীলঙ্কায় পিও টিভি ও ডায়ালগে টিভি এবং ডিজিটাল—দুই মাধ্যমেই সম্প্রচার হবে।

এছাড়া মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রিকবাজ এবং ইউরোপ, আফ্রিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলে স্পোর্ট সেন্ট্রাল ও স্পোর্ট টিভিতে ম্যাচটি দেখা যাবে।

বিজ্ঞাপন

পরিসংখ্যানে কে এগিয়ে

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাস অবশ্য খুব বেশি দীর্ঘ নয়। এখন পর্যন্ত দুই দল খেলেছে দুটি টেস্ট, দুটিই হয়েছে বাংলাদেশে। প্রথম দেখায় ২০১৯ সালে চট্টগ্রামে বড় ধাক্কা খেতে হয়েছিল স্বাগতিকদের। সেই ম্যাচে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়েছিল আফগানিস্তান।

চার বছর পর অবশ্য হিসাবটা পুরো বদলে দেয় বাংলাদেশ। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানের বিশাল জয় তুলে নেয় তারা। ফলে দুই টেস্ট শেষে দুই দলের জয়ও সমান একটি করে।

ব্যক্তিগত পরিসংখ্যানে দুই দলের লড়াইয়ে ব্যাট হাতে এগিয়ে আছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র দুই ইনিংসে ব্যাট করে দুটি শতকে ভর করে তার রান ২৭০। এরপরই আছেন মুমিনুল হক। চার ইনিংসে তার সংগ্রহ ১৯১ রান।

বল হাতে অবশ্য আফগানিস্তানের বড় তারকা রশিদ খান সবার ওপরে। দুই ইনিংসে হাত ঘুরিয়ে দুটি ফাইফারের পাশাপাশি মোট ১১ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে তার পরেই অবস্থান করছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম, চার ইনিংসে যার শিকার ৮ উইকেট।

টেস্টের পর আমিরাতেই ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে লাল বলের একমাত্র ম্যাচ শেষে আবুধাবি ও শারজায় জিম্বাবুয়ে এবং  আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্টের মতো এই সিরিজেও ‘স্বাগতিক’ হিসেবে থাকছে আফগানিস্তান।

পড়ুন : ভারতকে হারিয়ে রেকর্ড গড়ল উইন্ডিজ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন