“চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুরক্ষিত রাখুন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর (বুধবার) সিভিল সার্জন অফিস, দিনাজপুরের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চক্ষু স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন। র্যালিতে দৃষ্টি সুরক্ষা ও নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি।
সভায় বক্তারা বলেন, ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও চোখের সংক্রমণসহ বিভিন্ন কারণে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। সময়মতো শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসার মাধ্যমে এসব সমস্যা প্রতিরোধ করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদরাতুন মুমতাহিনা, মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদসহ সিভিল সার্জন কার্যালয়, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীরা।
পড়ুন: কম আয় ও বেকারত্বে অটোরিকশায় ভিড়, বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ভোগ
আর/


