ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি নিয়ে মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম পাঁচটি দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন ও পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির মির্জা ফয়সল আমিনকে ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেনকে দাড়িপাল্লায়, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামীকে বট গাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলামকে হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুককে ডাব প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সভায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ, নির্বাচনী প্রচার প্রচারণায় আচরণবিধি মেনে চলা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রার্থী ও তাদের প্রতিনিধিদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়।

জেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম সহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার মো. বেলাল হোসেন সহ প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পড়ুন: কম আয় ও বেকারত্বে অটোরিকশায় ভিড়, বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ভোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন