দায়িত্ব পালনে বিশেষ অবদান, শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ

উত্তম কাজ ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নাজরান রউফের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

সভায় সেপ্টেম্বর মাসে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের কাজের মূল্যায়ন করা হয়। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার মোট ৩৪ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

এ সময় উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সম্মাননা পান সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান। দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ভূমিকার জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, মামলা সংক্রান্ত অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার, উদ্ধার এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং জনগণের সেবায় পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

পড়ুন: কম আয় ও বেকারত্বে অটোরিকশায় ভিড়, বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ভোগ

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন