‘বন্ধুত্বে বন্ধন অভিযানে অর্জন’ এই স্লোগান কে সামনে রেখে জয়পুরহাটে চার দিনব্যাপী রোভার স্কাউটস এর প্রথম ফ্রেন্ডশিপ ও অ্যাডভেঞ্চার ক্যাম্প ২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজ মাঠে জয়পুরহাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা স্কাউটস এর কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেসমিন নাহার।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার রোভারের কমিশনার ও ক্যাম্প সচিব মাহবুব মোরশেদুল আলম লেবু, প্রোগ্রাম চিফ আমিরুল ইসলাম মানিক, জয়পুরহাট জেলার রোভারের সম্পাদক আজিজার রহমান, জেলা রোভারের কোষাধ্যক্ষ আব্দুল আলীম, জয়পুরহাট সরকারি মহিলা কলেজের গার্ল ইন রোভার লিডার রাজিয়া সুলতানা, জেলা রোভারের যুগ্ম সম্পাদক সালেহুর রহমান সজীব, জেলা রোভারের সিনিয়র রোভারমেট রাকিবুল ইসলাম সহ অন্যান্য স্কাউট ও রোভার নেতৃবৃন্দরা।
চারদিনের এই ক্যাম্পে অবস্ট্রাকল, ওয়াটার এক্টিভিটিস, প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ, ট্র্যাকিং, তাবু জলসা সহ বিভিন্ন অনুষ্ঠান থাকবে। ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন রোভার স্কাউট সদস্য অংশগ্রহণ করেছে।
পড়ুন : জীবননগরে ৪৫৩ কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১


