রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর মিলল কলেজ ছাত্রের লাশ

রাজবাড়ী‌তে নি‌খোঁ‌জের ৪ দিন পর মিলেছে চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) না‌মে এক কলেজ ছাত্রের পেট কাঁটা বস্তাব‌ন্দি লাশ।পরে লাশটি উদ্ধার ক‌রে‌ছে সদর থানা পু‌লিশ।

বৃহস্পতিবার (৮ অ‌ক্টোবর) রাতে দিকে রাজবাড়ী সদ‌র উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এক‌টি মেহগনি বাগানের মধ্যের ডোবা থে‌কে তার লাশটি উদ্ধার করা হয়।

রাজবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়- গত সোমবার (৫ অ‌ক্টোবর ) বি‌কেল ৩টার দি‌কে বাসা থেকে বের হয়ে নি‌খোঁজ হন রোহান। 

রোহান রাজবাড়ী সরকারী টেক‌নিক‌্যাল স্কুল এন্ড ক‌লে‌জের দ্বাদশ শ্রেনীর ছাত্র ও রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশী ইউনিয়‌নের সাবেক চেয়ারম্যান বিএন‌পি নেতা মোঃ রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) উত্তম কুমার ঘোষ রাতে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রোহানের পাশের বাড়ির মেহগনি বাগা‌নের মধ্যে ডোবা‌ থে‌কে  বস্তাব‌ন্দি লাশটি উদ্ধার ক‌রা হয়ছে। ইতিমধ্যে পু‌লিশ কাজ শুরু ক‌রে‌ছে। আশা কর‌ছেন দ্রুত সম‌য়ের ম‌ধ্যে এর কারণ উদঘাটন কর‌তে পার‌বো বলে আশা করছি।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ১ম ফ্রেন্ডশিপ ও অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন