শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি পেলেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়া সিআইপি

বিজ্ঞাপন

শিক্ষা, কর্মসংস্থান ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিবরিয়া (সিআইপি)।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ক্যাপ্টেন গোলাম কিবরিয়াকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বিশেষ করে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তার উদ্যোগ প্রশংসিত হয়েছে।

সম্মাননা গ্রহণের পর ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিবরিয়া বলেন, “এই স্বীকৃতি শুধু একজন ব্যক্তির নয়, বরং দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।”

তিনি আরও বলেন, ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের মাধ্যমে দেশে ও বিদেশে সমাজের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে ‘পাঁচ শূন্যের প্রকল্প’ নিয়ে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সরকারের একজন মাননীয় মন্ত্রীর হাত থেকে এই সম্মাননা পাওয়া তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

আগামীতেও শিক্ষা, কর্মসংস্থান ও মানবকল্যাণে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন