সাভারে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঢাকার সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের মধ্যে একজনের বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। অপর গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই চারটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানার সিন্ধুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কালতা, দিঘিরপাড় এলাকার মো. গিয়াস উদ্দিন (৩২) এবং ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৩৫)।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল এ অভিযান চালায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আগে থেকেই চারটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে, ধামরাইয়ের বাসিন্দা নজরুল ইসলামের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পড়ুন : পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন