কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি নির্বাচিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে নাগরিক টিভির কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতি এবং মাই টিভির প্রতিনিধি মো. আজিজুর রহমান আজিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর বাস টার্মিনালে প্রেসক্লাবের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সিনিয়র সহসভাপতি দৈনিক দিনকালের মো. ইউনুস আলী, সহসভাপতি বাংলা টিভির মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল মিয়া, যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক দৈনিক মুক্তবলাকার মো. জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদের খোরশেদ আলম এবং প্রচার সম্পাদক আজকের বসুন্ধরার আবু হানিফ হীরা।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইমরান হোসেন হান্নান ও দেওয়ান মাহবুবুল আলম।

নবনির্বাচিত কমিটির নেতারা কালিয়াকৈর উপজেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা জোরদার করে পেশাগত দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণের পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরবে। এর মাধ্যমে স্থানীয় জনগণের দাবি-দাওয়া ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা সম্ভব হবে।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ২০২৬-২০২৮ মেয়াদে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

পড়ুন : রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বাড়ল সবজি, মুরগি ও মাছের দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন