জয়পুরহাটে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’ এই প্রতিপাদ্যকে নিয়ে এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট ইউনিট প্রাণিসম্পদ খাত এর আওতায় আজ দুপুরে জয়পুরহাটে ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে এবং জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে শহরের আল হেরা নূরানী হাফেজিয়া এতিমখানা থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসার হলরুমে আলোচনা সভায় মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাসুদুল কবির সুহাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক আঃ হাকিম, জাকস ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আবুল বাশার, পরিচালক রফিকুল ইসলাম বাদশা, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জহুর আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরসহ পিকেএসএফ এর অন্যান্য কর্মকর্তারা।
ডিম দিবসে বক্তারা ডিমের পুষ্টিগুণ ও ডিম খাওয়ার উপকারিতা সহ নানা বিষয় তুলে ধরেন।
পড়ুন : রাজধানীর যাত্রাবাড়ীতে ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২


