জয়পুরহাটে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

জয়পুরহাটে সদর উপজেলার ৩শতাধিক অসহায় গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কয়তাহার গ্রামে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকার উদ্যোগে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুস সবুর সরকারের সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন জেনারেল সার্জারি গাইনী ও অবস প্রাকটিশনার ডাঃ সরদার রফিকুল ইসলাম রুবেল।

এসময় সংগঠনটির সভাপতি জিহাদ ও সম্পাদক আজিজুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

চিকিৎসা ক্যাম্পে কয়তাহার গ্রামের ৩শতাধিক অসহায় গরিব মানুষ চিকিৎসা নেন। আয়োজকরা জানান ভবিষ্যতে এ ধরনের কেন ও চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজধানীর যাত্রাবাড়ীতে ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন