সোনারগাঁয়ে ষোলপাড়া মানবকল্যাণ সংগঠনের উপহার বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে স্থানীয় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ আসর ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. বাবুল হোসেন মোল্লাসহ এলাকার গণ্যমান্য মুরুব্বিরা।

সংগঠন সূত্রে জানা যায়, এ কর্মসূচির উপহার সামগ্রীর ব্যয়ভার বহন করেন ষোলপাড়া গ্রামের সন্তান, সাবেক ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মরহুম আহসান আলী মোল্লার ছেলে ও সৌদি প্রবাসী মো. কামাল হোসেন মোল্লা।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. বাবুল হোসেন মোল্লা বলেন, এলাকার মাদক, জুয়া, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে সংগঠন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উপহারসামগ্রী পেয়ে মঞ্জু রানী শীল বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে সংগঠনের এমন উদ্যোগ প্রশংসনীয়। এ উপহার তাঁদের অনেক উপকারে আসবে। যারা উদ্যোগ নিয়েছেন এবং আর্থিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এলাকার মুরুব্বি নূরুল ইসলাম বলেন, ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক ও মানবিক কাজ করে আসছে। অসহায় মানুষের সহযোগিতা এবং অপরাধবিরোধী কার্যক্রম সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয়রা জানান, এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ প্রশংসনীয়। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : পাংশায় আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন