আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত জ্বালানি তেলের বাজারের দরপতন এবং মার্কিন ডলার দুর্বল হয়ে যাওয়ার কারণেই ধাতুটির এই দরবৃদ্ধি। গত শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি বেড়ে গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানো হতে পারে কি না, সে বিষয়টির দিকেও তীক্ষ্ণ নজর রাখছেন বাজার বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় শুক্রবার বেলা ২টা ৪২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৯.৯৯ ডলারে পৌঁছায়। পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে সরবরাহের জন্য চুক্তিবদ্ধ মার্কিন গোল্ড ফিউচারসের দামও সমপরিমাণ (১.৪%) বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১৫.৩০ ডলারে লেনদেন হয়।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শিথিল হয়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটার অনিশ্চয়তা কমায় শুক্রবার তেলের দাম পড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা অনুযায়ী—আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পূর্বে ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না। এ ঘোষণার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে এক ধরণের স্বস্তি ফিরে আসে।

বাজার পরিস্থিতির ওপর মন্তব্য করতে গিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস জানান, “চলতি মাসে ইউএস ফেডের সুদের হার অপরিবর্তিত রাখার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে মার্কিন ডলারের ওপর চাপ বাড়ছে এবং ট্রেজারি বন্ডের মুনাফার হারও নিম্নমুখী। আর এই সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি স্বর্ণের মূল্যবৃদ্ধির জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করেছে।”

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও জোরালো ঊর্ধ্বগতি দেখা গেছে। রুপার দাম ১.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০.৩৬ ডলারে গিয়ে ঠেকেছে। অন্যদিকে প্লাটিনামের দাম ৩.৪ শতাংশ লাফিয়ে ১ হাজার ৬৯০.৪৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৬২.১৮ ডলারে দাঁড়ায়।

বিশ্ববাজারের এমন ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশের স্থানীয় বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারিত রয়েছে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

পড়ুন : রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বাড়ল সবজি, মুরগি ও মাছের দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন