জামালপুরে এক দিনে তিন প্রাণহানি

জামালপুরে পৃথক দুটি ঘটনায় এক দিনে প্রাণ গেছে তিনজনের। জেলার বকশীগঞ্জ উপজেলায় বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। অন্যদিকে, ইসলামপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আতাউর রহমান (৫৫) নামে এক সার ব্যবসায়ী।

বিজ্ঞাপন

শনিবার (১০ অক্টোবর) সকালে বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায় এসব ঘটনা ঘটে। জানা যায় বকশীগঞ্জে বাসচাপায় নিহত দুই নারী হলেন উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)। শনিবার সকাল ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রৌমারীগামী শান্তি পরিবহনের একটি বাস ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে। এ ঘটনায় বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়েছে।

অপরদিকে, ইসলামপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আতাউর রহমান (৫৫) নামে এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার দক্ষিণ ভেঙ্গুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান দক্ষিণ ভেঙ্গুড়া এলাকার হাজী কাজিমদ্দীন সরকারের ছেলে। তিনি ধর্মকুড়া বাজারে সার ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের হামলায় আতাউর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আতাউর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন : ভারতের সামনে কী এবার মোদী পতনের আভাস?

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন