রাজবাড়ীর গোয়ালন্দের ঐতিহ্যবাহী লোটাস কলেজিয়েট স্কুলের দ্বিতীয় মূল্যায়ণ পরীক্ষার ফলাফল, অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে বিদ্যালয় চত্বরে এক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েনের আয়োজনে ও লোটাস কলেজিয়েট স্কুলের পরিচালক মো: গোলাপ আলী শেখের সভাপতিতেত্বে – অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন-গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা পরিচালক মো: মামুনুর রশীদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচালক খালেদা আক্তার,বিদ্যালয়ের মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক সমীর কান্তি মল্লিক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বিমল কুমার রায়, শিক্ষক রইচ সেখ প্রমুখ।
পরে বিদ্যালয়ের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফলসহ শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।
পড়ুন : জঙ্গল সলিমপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশক নিধন কর্মসূচি


