চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি নালা-নর্দমায় ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচি শেষে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী ও উপজেলা অর্থ সম্পাদক আহসান হাবীব হীরু।
জঙ্গল সলিমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আ. ন. ম. মুহিবুল্লাহর সভাপতিত্বে ও সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজকেরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন : ভারতের সামনে কী এবার মোদী পতনের আভাস?
সা/


