মেহেরপুরে গাছের ডাল মাথায় পড়ে বৃদ্ধের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে গাছের ডাল কাটার সময় মাথায় ডাল পড়ে জিন্নাত আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ৩টার দিকে গ্রামের পূর্বপাড়ার মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী হাড়াভাঙ্গা গ্রামের পূর্বপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিন্নাত আলী নিজের বাগানে কয়েকজনকে সঙ্গে নিয়ে গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল তাঁর মাথার ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে মৃত্যুর কারণ নিশ্চিত করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : জঙ্গল সলিমপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশক নিধন কর্মসূচি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন