নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড বালু মাঠে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১০ই অক্টোবর (শনিবার) বিকাল ৩টায় এই ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নূর নবী ভূঁইয়া।
অনুষ্ঠান উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল। এছাড়াও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া।
ক্রীড়াপ্রেমী স্থানীয় দর্শকদের বিপুল উপস্থিতিতে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল ম্যাচটি সম্পন্ন হয়। অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট ছিলেন রওনক আহম্মেদ ও মোক্তার হোসেনসহ স্থানীয় যুব সমাজ।
পড়ুন : রাজবাড়ীতে বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


